আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোট করে অংশ নিলেও সব দলকে নিজ নিজ প্রতীকে ভোট করতে হবে—এ বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ বৃহস্পতিবার সন্ধ্যায় এ রায় ঘোষণা করেন। ফলে জোট থাকলেও কোন দলই অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে ২৬ নভেম্বর এনডিএমের মহাসচিব মোমিনুল ইসলাম রিটটি করেন। রিটে বলা হয়েছিল, নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও নিজস্ব প্রতীকেই ভোট করতে হবে—গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর এমন বিধান বাতিল করা উচিত। ১ ডিসেম্বর হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেছিল।

উল্লেখ্য, সরকার গত ৩ নভেম্বর আরপিও সংশোধনী অধ্যাদেশ জারি করে জোটবদ্ধ নির্বাচনে দলগুলোকে নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা যুক্ত করে।