গাইবান্ধায় গরু চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে গ্রামবাসীর হাতে তিন জন নিহত হয়েছেন। রবিবার ভোররাতে কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে সংঘবদ্ধ একটি দল গরু চুরি করার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে। পালানোর চেষ্টায় তিনজন জঙ্গলে ও পরে পুকুরে লাফ দিলে গ্রামবাসী তাদের ধরে বেধড়ক মারধর করে, এতে দুজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়।
ওসি বুলবুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ থানায় রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।