ব্রাজিল বাড়িতে দুদকের অভিযান
রাষ্ট্রীয় তেল কোম্পানির অসাধু কর্মকর্তাদের তেল চুরি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লায় যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তা ও শ্রমিক নেতা জয়নাল আবেদীন ওরফে টুটুলের মালিকানাধীন ‘ব্রাজিল বাড়ি’তে অভিযান চালানো হয়। দুদকের দল ডিপো থেকে তেলের মজুত ও বিতরণ সংক্রান্ত রেকর্ড সংগ্রহ করে এবং বাড়িটি সরেজমিনে পরিদর্শন করে। সংগৃহীত তথ্য যাচাই শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে বলে জানায় দুদক।