এক দিনের ব্যবধানে কমছে সোনার দাম, ভরি ২ লাখ টাকা
বৈশ্বিক বাজারে সোনার দামের অস্থিরতা অব্যাহত থাকায় দেশের বাজারেও প্রতিদিন ওঠানামা করছে দাম। একদিন বাড়ছে, আবার পরদিন কমছে। বৃহস্পতিবার সোনার দাম বেড়ে ভরিপ্রতি আবারও দুই লাখ টাকা ছাড়ালেও, মাত্র একদিন পরই তা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুস জানায়, আগামীকাল শুক্রবার (২৫ অক্টোবর) থেকে দেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৬১৩ টাকা কমানো হবে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার নতুন দাম হবে ২ লাখ ৯৬ টাকা ভরি।
এর আগে গত এক সপ্তাহে সোনার বাজারে ব্যাপক ওঠানামা দেখা যায়। বৈশ্বিক বাজারে দরপতনের কারণে টানা তিন দিন সোনার দাম কমেছিল, পরে আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও একলাফে ৮ হাজার ৯০০ টাকা বাড়ানো হয়। সব মিলিয়ে এক সপ্তাহে সোনার দাম ওঠানামা করেছে প্রায় ২৩ হাজার টাকারও বেশি।
নতুন ঘোষণায় বিভিন্ন ক্যারেটের সোনার দাম হবে—
-
২২ ক্যারেট: ১ লাখ ৯৬ টাকা
-
২১ ক্যারেট: ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা
-
১৮ ক্যারেট: ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা
-
সনাতন পদ্ধতি: ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা
আজ (বৃহস্পতিবার) পর্যন্ত ২২ ক্যারেটের সোনা বিক্রি হয়েছে ১ লাখ ২ হাজার ৭০৯ টাকায়, আর ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকায়।
অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখনো ৪ হাজার ২৪৬ টাকা নির্ধারিত আছে।
বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মার্কিন ডলারের দামের ওঠানামা এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি সোনার দামে অস্থিরতা সৃষ্টি করছে, যার প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের বাজারেও।