যুক্তরাজ্যের কেমব্রিজের কাছে একটি ট্রেনে ছুরিকাঘাতে অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলার পর পুলিশ দুই সন্দেহভাজনকে আটক করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে “ভয়াবহ ও গভীর উদ্বেগের” বলে মন্তব্য করেছেন। ব্রিটিশ পরিবহন পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী ইউনিটসহ তদন্ত চলছে এবং হামলার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসগামী ট্রেনে হামলার খবর পায় পুলিশ। দ্রুত সশস্ত্র ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি থামিয়ে অভিযুক্ত দুজনকে আটক করে। তবে তাঁদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
Tags: