যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিন বাহিনী প্রধান

বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা আজ শনিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হতে পারে এই গুরুত্বপূর্ণ বৈঠক।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানিয়েছে, এটি তাঁর আহ্বানে নয়; তিন বাহিনী প্রধানরাই যৌথভাবে আলোচনা করে সাক্ষাতের উদ্যোগ নিয়েছেন। যদিও বৈঠকের সুনির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, ধারণা করা হচ্ছে জাতীয় নিরাপত্তা ও বর্তমান প্রশাসনিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

Listen and Watch the Story:

Tags: