সরিষাবাড়ীতে র‌্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে র‌্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তারকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার শিমলা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

লিপি আক্তারের স্বামী মহর উদ্দিন র‌্যাব-২ এ কর্মরত একজন এএসআই। ঘটনার সময় বাসায় লিপি ও তার মেয়ে ছিলেন, দুই ছেলে ছিল মামার বাড়িতে।

মেয়ে মিথির ভাষ্যমতে, রাতে ঘরে চোর ঢোকে। ঘুম ভাঙার পর লিপি আক্তার চোরদের চিনে ফেললে আতঙ্কিত হয়ে তারা তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

পরে স্বজনরা লিপিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, নিরিবিলি এলাকায় তাদের বাসাটিতে আগেও দু'বার চুরির ঘটনা ঘটেছে। পুলিশ হত্যাকারীদের শনাক্তে কাজ করছে।

Listen and Watch the Story:

Tags: