সাবেক উপদেষ্টা আসিফ–মাহফুজের সম্পদ ও দুর্নীতির তদন্ত দাবি

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব ও দুর্নীতির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে ছাত্রজনতা’।

বিক্ষোভকারীরা বলেন, গত ১৭ মাসে দুই উপদেষ্টার অধীনে থাকা মন্ত্রণালয়গুলোতে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, তা প্রকাশ করতে হবে। তাঁরা আরও দাবি করেন—দুর্নীতির সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসন্ন নির্বাচনে তাঁদের প্রার্থিতা গ্রহণযোগ্য নয়।

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীল অভিযোগ করেন, আসিফের কার্যালয় দুর্নীতির কেন্দ্রজালে পরিণত হয়েছিল এবং তাঁর ব্যক্তিগত সহকারী মোয়াজ্জেমকে ঘিরেই চক্রটি গড়ে ওঠে। তিনি দুদকের চলমান তদন্তের অগ্রগতি প্রকাশেরও দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও দুদকের নীরবতা প্রশ্নবিদ্ধ। তাই নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তাঁদের আহ্বান—দুর্নীতির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই সাবেক উপদেষ্টাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না।

Listen and Watch the Story:

Tags: