পর্নোগ্রাফির সঙ্গে জড়িত আলোচিত সেই বাংলাদেশি যুগল গ্রেফতার

বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে বান্দরবান থেকে গ্রেফতার করেছে সিআইডি। তারা বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন ভিডিও আপলোড করতেন, যা বিশ্বের জনপ্রিয় প্রাপ্তবয়স্ক সাইটগুলোর একটি হয়ে ওঠে।

গবেষণা প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট জানায়, তারা ২০২৪ সালের মে মাস থেকে শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক অর্জন করেন। পাশাপাশি টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামে তাদের প্রচারণা চালাতেন এবং অন্যদেরও যুক্ত হওয়ার প্রলোভন দিতেন।

সিআইডি জানায়, তারা বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ লঙ্ঘন করেছেন, যা অনুযায়ী এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার একটি গুরুতর অপরাধ।

Listen and Watch the Story:

Tags: