অনশনে অসুস্থ হয়ে পড়ছেন এমপিভুক্ত ৪ শিক্ষক

তিন দফা দাবিতে টানা নবম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২০ অক্টোবর) সকালে শুরু হওয়া অনশনে দুপুরের মধ্যেই চার শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।

শিক্ষক নেতা ফয়েজ আহমেদ জানান, তীব্র গরমে গাইবান্ধার শিক্ষক মোহাম্মদ আলী মণ্ডল অচেতন হয়ে পড়লে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজিও অসুস্থ হন।

সরকারের ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের তিন দফা দাবি হলো—বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা, পূর্ণ উৎসব ভাতা প্রদান এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।

Listen and Watch the Story:

Tags: