দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ করে দেবে সরকার। এজন্য চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম।
বিটিআরসি জানিয়েছে, শুধুমাত্র বৈধভাবে আমদানি ও নিবন্ধিত মোবাইল ফোনই তখন নেটওয়ার্কে চলবে। অবৈধ বা ক্লোন আইএমইআই ফোনগুলো সংযুক্ত হতে পারবে না। এই উদ্যোগে বছরে প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি রোধ এবং ডিজিটাল জালিয়াতি হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
মেসেজে লিখুন: KYD <space> আইএমইআই নম্বর এবং পাঠান ১৬০০২ নম্বরে।
ফিরতি বার্তায় ফোনটি বৈধ না অবৈধ জানানো হবে।
বৈধ হলে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে NEIR-এ নিবন্ধিত হবে।
প্রাথমিকভাবে চালু থাকবে, তবে ৩০ দিনের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে।
ওয়েবসাইট: neir.btrc.gov.bd
প্রয়োজনীয় কাগজ: পাসপোর্ট, ক্রয় রসিদ, কাস্টমস রশিদ, উপহার হলে প্রত্যয়নপত্র।
১৬ ডিসেম্বরের আগে নেটওয়ার্কে থাকা সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।
অবস্থা জানতে ডায়াল করুন *16161#।
ফোন হারালে বা বিক্রি করতে চাইলে NEIR পোর্টাল বা অ্যাপ থেকে লক, আনলক বা ডি-রেজিস্ট্রেশন করা যাবে।
যেকোনো তথ্যের জন্য কল করুন ১০০ (বিটিআরসি) বা ১২১ (অপারেটর কাস্টমার কেয়ার)।
এই পদক্ষেপের ফলে অবৈধ ফোন বন্ধ, নিরাপদ নেটওয়ার্ক ও ডিজিটাল প্রতারণা কমানো নিশ্চিত হবে।
Tags: