জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা হবে। সোমবার (২০ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সময় ছাত্র-জনতার আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্দেশে সংঘটিত হত্যার অভিযোগে ৮৩৭টি মামলা হয়েছে। এর মধ্যে ৪৫টি মামলা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন।
এ ছাড়া দেশের বিভিন্ন আদালতে পুলিশ ১৯টি হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে। এসব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এসব গুরুতর অপরাধের মামলার কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইন বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সংশ্লিষ্ট মামলাগুলোর পূর্ণাঙ্গ তালিকা, বর্তমান অবস্থা ও প্রসিকিউশনে থাকা সমস্যাগুলো শনাক্ত করে সমাধানের সুপারিশ দেবে।
Tags: