জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক দিনের শোক ঘোষণা করেছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে, সবাই কালো ব্যাজ ধারণ করবেন এবং ২২ অক্টোবরের বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত থাকবে। ওই দিন শোকর্যালির আয়োজন করা হবে।
উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম জানান, ২১ ও ২২ অক্টোবর ক্লাস চললেও সব পরীক্ষা স্থগিত থাকবে।
রোববার রাতে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। জোবায়েদ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং সংশ্লিষ্ট এক ছাত্রীকে জিজ্ঞাসাবাদে নিয়েছে।
Tags: