রাজনৈতিক দলগুলোর তীব্র অনৈক্যের কারণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজনকে কঠিন চ্যালেঞ্জ মনে করছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আলোচনায় এলে বেশির ভাগ উপদেষ্টা জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার পক্ষে মত দেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী, গণভোটের মাধ্যমে সনদের প্রস্তাব পাস হলে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করা হবে। কিন্তু বিএনপি ও অন্যান্য কয়েকটি দল গণভোটের সময় ও প্রক্রিয়া নিয়ে বিরোধিতা করছে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর এই মতবিরোধ সরকারের জন্য “দুরূহ চ্যালেঞ্জ” তৈরি করেছে। তবে সরকার খুব শিগগিরই গণভোট ও সনদ বাস্তবায়ন বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নেবে। ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
Tags: