দুর্বল শাসনের কারণেই সরকার পরিবর্তন বাংলাদেশ-নেপাল-শ্রীলঙ্কায়: অজিত দোভাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, গত সাড়ে তিন বছরে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের মূল কারণ ছিল দুর্বল ও অদক্ষ শাসন।

শুক্রবার ‘জাতীয় একতা দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, একটি দেশের স্থিতিশীলতা ও জাতি গঠনের ক্ষেত্রে কার্যকর শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দোভাল বলেন, “সাম্প্রতিক সময়ে এসব দেশে অসাংবিধানিক উপায়ে শাসন পরিবর্তনের ঘটনা ঘটেছে, যা দুর্বল শাসনের স্পষ্ট উদাহরণ।”

তিনি আরও বলেন, ইতিহাসে সাম্রাজ্য বা রাষ্ট্রগুলোর উত্থান-পতনের মূল কারণ সব সময়ই অভ্যন্তরীণ দুর্বলতা ও শাসনের অদক্ষতা।

Listen and Watch the Story:

Tags: