ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ সিদ্ধান্ত জানান।

এর আগেই তিনি জানান যে তিনি ঢাকা থেকে নির্বাচন করতে চান। গত ৯ নভেম্বর তিনি ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন, যা থেকে ধারণা করা হচ্ছিল—ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা-১০ আসন থেকেই তিনি নির্বাচনে নামতে পারেন।

সম্প্রতি তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় ও যুব–ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি ছাত্র প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন।

একই দিনে অপর উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করেছেন। তবে তিনি নির্বাচনে অংশ নেবেন কি না, তা এখনো জানাননি।

Listen and Watch the Story:

Tags: