চলন্ত রিকশায় লক্ষ্যভেদী গুলি, আশঙ্কাজনক অবস্থায় ওসমান হাদি

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর বক্স কালভার্ট রোড দিয়ে ব্যাটারিচালিত রিকশায় যাওয়ার সময় হেলমেট পরা দুজন মোটরসাইকেল আরোহী তাঁর মাথায় লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

গুলিটি কানের পাশ দিয়ে মাথায় ঢুকে গুরুতর জখম করে। সঙ্গে থাকা কর্মীরা দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। হাসপাতালের পরিচালক জানান, হাদি লাইফ সাপোর্টে ছিলেন এবং মাথায় গুলি অবস্থায় সার্জারি চলছে। চিকিৎসকের ভাষায় তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে এবং মোটরসাইকেলের আরোহীদের শনাক্তে কাজ করছে।
সন্ধ্যায় গুরুতর অবস্থায় ওসমান হাদিকে ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে—রিকশার খুব কাছে এসে মোটরসাইকেল আরোহী লক্ষ্যভেদী একটি গুলি ছোড়ে, যা বিশেষজ্ঞদের মতে ‘প্রফেশনাল শুটারের নিখুঁত দক্ষতার ইঙ্গিত’।

ঘটনার খবর পেয়ে ইনকিলাব মঞ্চ, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে ভিড় করেন।

Listen and Watch the Story:

Tags: