বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরলে সেই মুহূর্তটি যেন পুরো দেশকে নাড়িয়ে দেয়—এটা নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ফখরুল বলেন, বহু বাধা-বিপত্তি সত্ত্বেও বিএনপিকে মাথা উঁচু করে এগিয়ে যেতে হবে। তিনি দাবি করেন, বিএনপি কখনও পরাজিত হয়নি এবং হবেও না। দলের জন্ম, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সংগ্রামের চেতনার সঙ্গে জড়িত—এটিও মনে রাখতে বলেন তিনি।
মির্জা ফখরুল আসন্ন নির্বাচন সম্পর্কে বলেন, বিজয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, যাতে দল দেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ পায়। এসময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্যও দোয়া চান।
Tags: