পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন স্থগিত
পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ২০ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবারহ বন্ধ করে দেওয়া হয়। চাকরিতে পুনর্বহাল, মামলা প্রত্যাহার ও বৈষম্য দূর করার দাবিতে কমপ্লিট শাটডাউনসহ ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছিল আন্দোলনকারীরা। এর মধ্যেই আন্দোলনকারীদের কয়েকজন নেতাকে আটক করা হয়। পরে সরকারের সঙ্গে আলোচনা করে সন্ধ্যায় কর্মসূচি স্থগিত করে বিদ্যুৎ সরবরাহ চালু করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।