রোগ না সারলে পাঁচশো টাকা ফেরৎ

এক ডাক্তার তার ক্লিনিকের বাইরে সাইনবোর্ডে লিখে দিলো- "তিনশো টাকায় চিকিৎসা করান , রোগ না সারলে পাঁচশো টাকা ফেরৎ!"
 
পচা ভাবলো যে , পাঁচশো টাকা কামানোর এই সুবর্ণ সুযোগ, সে ক্লিনিকে গেলো আর বললোঃ আমি কোনো জিনিসের স্বাদ পাইনা।
 
ডাক্তার : বাক্স থেকে 2 নম্বর ওষুধ বের করো আর তিন ফোঁটা খাইয়ে দাও। নার্স তাই করলো!!
 
পচা : এটা তো পেট্রোল!
 
ডাক্তার : অভিনন্দন , আপনি স্বাদ অনুভব করছেন , বের করুন তিনশো টাকা।
 
পচার রাগ হলো আর কিছুদিন পরে আবার গেলো ক্লিনিকে আগের টাকা উশুল করতে।
 
পচা : স্যার আমার স্মৃতিশক্তি কমজোর হয়ে গেছে।
 
ডাক্তার : বাক্স থেকে 2 নম্বর ওষুধ বের করো আর 3 ফোঁটা খাইয়ে দাও।
 
পচা : কিন্তু ওই ওষুধ তো জিহ্বার স্বাদ ফেরাবার জন্য।
 
ডাক্তার : এই দেখুন আপনার স্মৃতিশক্তি ফিরে এসেছে , বের করুন তিনশো টাকা।
 
এইবার পচা ফন্দি আঁটলো যে করেই হোক পাঁচশো টাকা উদ্ধার করতেই হবে।
 
সে ক্লিনিকে গিয়ে বললো : আমার দৃষ্টিশক্তি কমে গেছে।
 
ডাক্তার : এর ওষুধ আমার কাছে নেই। এই নিন পাঁচশো টাকা।
 
পচা : এ তো দুইশো টাকা।
 
ডাক্তার : এইতো দৃষ্টিশক্তি ফিরে এসেছে। বের করুন তিনশো টাকা

Kamrul Hasan

Author
2025-05-19 06:52:25

চল আমরা টাইপ করি

স্বামী স্ত্রী সন্তান, এই নিয়ে পরিবার যখন সন্তান ছিলনা তখন স্বামী স্ত্রী সেক্স চাইলে যখন তখন বলতে পারতো।

...

যারা নিজেকে বোকা ভাব তারা উঠে দাঁড়াও

একদিন ক্লাসে টিচার প্রশ্ন করলঃ যারা নিজেকে বোকা ভাব তারা উঠে দাঁড়াও !! কেউই উঠে দাঁড়াল না। কিন্তু কিছুক্ষণ পর মুখে একটা শয়তানি হাসি নিয়ে উঠে দা...

সন্ধায় দুই মাতাল

সন্ধায় দুই মাতাল নেশা করে ঢাকা রোড দিয়ে বাড়ী ফিরছে (একজন একটু বেশি আর একজন একটু কম নেশা করেছে)

কম নেশাখোর :- দোস্ত র...

কোন ব্যাপার না বুঝতেই পারবে না

সবসময় মাতাল স্বামীর অবর্তমানে স্ত্রী তার প্রেমিককে নিয়ে বিছানায় চাদরে ঢেকে আনন্দে লিপ্ত।

কৃপণ ছেলের সাথে কৃপণ মেয়ের প্রেম

এক কৃপণ ছেলের সাথে এক কৃপণমেয়ের প্রেম হয়ে গেল

মেয়েঃ যখন বাবা ঘুমিয়ে যাবেআমি রাস্তাতে একটা টাকার কয়েন ফেলব তুমি শব্দ শ...

No results found

Copyright © 2026 bengalNest. All rights reserved.