কখন খোলে বলুন দেখি

এক হোটেলের রিসেপশনিস্ট রাত ১২ টার সময় একটি ফোন পেল। ফোন তুলতেই এক মাতালের কণ্ঠস্বর ” আচ্ছা বারটা কখন খোলে বলুন দেখি?”

বিনীত ভাবে রিসেপশনিস্ট জানাল ” স্যার আগামীকাল দুপুর ২ টোর সময়।” ফোন কেটে গেল।

ঘন্টাখানেক বাদে আবার ফোন। এবারও কণ্ঠস্বর একই লোকের, আরও মাতলামিতে ভরা ” এই ব্যাটা বারটা কখন খোলে বল তো?”

সে আবার জানাল,” আগামীকাল ২টোর সময়”।

ঘন্টাখানেক কেটে যাওয়ার পর আবার ফোন : “তুই বলবি কি বলবি না বারটা কখন খোলে?”

ধৈর্য্য হারিয়ে রিসেপশনিস্ট বলল ” স্যার কাল ২টোর সময়,কিন্তু আপনি যদি অতক্ষণ অপেক্ষা না করতে পারেন তাহলে আপনি অর্ডার করুন আমি রুম-সার্ভিস পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে।”

উত্তর এল : “ধুর ব্যাটা , বারে কে যেতে চাইছে , আমি তো বার থেকে বেরোতে চাইছি। যত্তসব!!”

Piyush Chaudhari

Author
2023-08-14 03:50:15

গরীবদের ওপর রচনা

বিরাট ধনীর আদুরে কন্যা পরীক্ষার

বুড়ো বুড়ি দম্পতি

দুইজন বুড়ো বুড়ি দম্পতি গল্প করতেছেন।

হঠাত্ বুড়ো বুড়িকে বললেন, "মনে আছে...

পাগল গেছে ডাক্তারের কাছে

এক পাগল গেছে ডাক্তারের কাছে।

বৃষ্টিভেজা পদ্ম দেখা

স্কুলের নতুন শিক্ষিকা ক্লাস এইটের

দরজায় টোকা দিলাম কী দিয়ে

এক মেয়ে পত্রিকায় লাইফ পার্টনার এর জন্য বিজ্ঞাপন দিসে: “আমার এমন একজন মানুষ দরকার যে আমাকে কখনও ছেড়ে যাবেনা, আমার গায়ে কখনও হাত তুলবেনা...

গরুর জন্য ঘাস

বল্টু গেলো নারকেল চুরি করতে। চুপিচুপি সে গাছে ওঠে। গাছে ওঠার পর দেখে যে গাছের মালিক আসছে। এই দেখে বল্টু গাছ থেকে নামার চেষ্টা করে, যখন...

No results found

Copyright © 2026 bengalNest. All rights reserved.