কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এল
একজন সুন্দরী স্মার্ট মহিলা তার বস এর রুম থেকে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসতে দেখে অফিসের সবাই তার কাছে কারন জানতে চাইল....
-- বস আমায় জিজ্ঞাসা করলো আজ রাতে আমি ফ্রি আছি কিনা?
সহকর্মীরা বলে উঠলো: কি অসভ্য। নিশ্চয়ই বাজে কিছু ধান্দার জন্য জিজ্ঞাসা করেছিলো। "তা তুমি কি বললে"?
সুন্দরী মহিলা বললেন: আমি তো বুঝতেই পারিনি বস তলে তলে এত কিছু ভেবে রেখেছে। এই বলে সে আবার কাঁদতে লাগল।
সবাই তাকে সান্তনা দেবার চেষ্টা করলো। সহকর্মীরা সান্ত্বনা দিতে দিতে জিজ্ঞাসা করলো তা বস কি বলল।
সুন্দরী মহিলা বললো: আমি অন্য কিছুই ভেবেছিলাম ; তাই আমি আজ রাতে ফ্রি আছি বলেছিলাম। এই বলে সে আবার কাঁদতে লাগল।
সবাই তাকে সান্তনা দিতে দিতে বললেন: তো অসভ্য লোকটা কি বললেন তোকে তারপর?
সুন্দরী মহিলা বললেনঃ ফ্রি আছি বলতেই আমাকে এই ১০০ পৃষ্ঠার বস তৈরী করে আগামীকাল সকালেই অফিসে নিয়ে আসতে বললো।