বউ কানে শুনতে পান না

স্বামী স্ত্রী দুজনেরই বয়স হয়েছে। স্বামীর সন্দেহ হলো বউ হয়তো ঠিকমত কানে শুনতে পান না। ডাক্তারের কাছে গেলেন।
 
ডাক্তার বললেন: আপনি কি শিউর, যে আপনার স্ত্রী শুনতে পান না ?
 
না, একদম যে শিউর, তা বলতে পারিনা।
 
তাহলে একটি টেষ্ট করুননা !
 
আপনি চল্লিশ ফিট দূরে দাঁড়িয়ে আপনার স্ত্রীকে কিছু বলুন। উনি যদি শুনতে না পান, আরও দশফিট এগিয়ে আসুন তারপরেও যদি শুনতে না পান, আরও দশফিট। কেমন !
 
যে কথা সেই কাজ।
 
পরেরদিন সন্ধ্যেবেলায় স্ত্রী যখন রান্নাঘরে রান্না করছেন, স্বামী চল্লিশ ফিট দূরে দাঁড়িয়ে বললেন “আজকে রাতে কী রান্না করছো ? কোন উত্তর নেই ।
 
এবার স্বামী আর দশফিট এগিয়ে এলেন। বললেন : “শুনছ, আজকে রাতে কী রান্না করবে ?” আবারও কোন উত্তর নেই।
 
আরও কাছে এগিয়ে এলেন স্বামী। একই প্রশ্ন আবারও। স্ত্রীর পক্ষ থেকে কোন সাড়া শব্দ নেই।
 
এবার দূরত্ব মাত্র দশফিট। স্বামী যেভাবে চেঁ'চি'য়ে বললেন তাতে পাড়ার সব মানুষ শুনতে পাবে। আবারও কোন উত্তর নেই ।
 
এবার রে'গে গিয়ে স্বামী বউয়ের ঘাড়ের কাছে এসে বললেন: তুমি কি কিছুই শোননা? আজকে রাতে কী রান্না হবে ?
 
এবার স্ত্রী বললেন: তোমাকে পাঁচ পাঁচবার বললাম “মুরগী”।

Ashikur Rahman

Author
2024-12-22 04:47:47

বাচ্চার ওজন ঠিকমতো বাড়তেছে না

একজন মহিলা একটা বাচ্চা নিয়ে ডাক্তারের পরীক্ষাকক্ষে বসে আছে ডাক্তারের অপেক্ষায়। কিছুক্ষন পর যুবক একজন ডাক্তার আসলেন, বাচ্চাটিকে...

আমার রক্ত ফেরত দে

এক ছেলে এক মেয়েকে খুব পছন্দ করত।এক দিন মেয়েটা খুব অসুস্ত হয়ে পরল।তার খুব রক্তের প্রয়োজন।

তারপর ছেলেটা তাকে রক্ত দিল।আস্ত...

না না না প্লিজ আমি ব্যস্ত আছি

মার্কেটের টয়লেটে ঢুকলো বল্টু। পাশাপাশি ২ টো টয়লেট ১ টা মেয়েদের আর ১ টা ছেলেদের। বল্টু ছেলেদের টয়লেটে ঢুকে শান্তিতে কাজ সারছিল।

চোর উঠে যাবে

এক মাতাল দুতলা থেকে জানালা দিয়ে পেশাব করছে | তখন আরেক মাতাল বলছে, আরে তোর পেশাব বেয়ে তো চোর উঠে যাবে ?

এ কথা শুনে প্রথম মাতাল বলল, আমি কি ত...

দুধ খেলে শক্তি বাড়ে

বল্টু: লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে !

বল্টুর বন্ধু :হ্যাঁ, সত্যিই তো বাড়ে, কোন সন্দেহ আছে ?

বল্টু : ধুর ! পাঁচ গ্লাস দুধ খেয...

বাসর রাতে স্বামী স্ত্রীর কথোপকথোন

বাসর রাতে স্বামী তার স্ত্রীর কথোপকথোন-

স্বামী : এই, বিয়ের আগে তোমার কয়টা বয়ফ্রেন্ড ছিল?

স্ত্রী কোন কথা না বলে সেখান থেকে উঠেগিয়ে এক...

No results found

Copyright © 2026 bengalNest. All rights reserved.